সবজির বাজারে কেজিপ্রতি ৪০-৬০ টাকায় মিলছে সব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৪, | ১৩:২৭:৫৭ |

ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে গত ৬ দিন আগে। ঈদের ৭ম দিনে এসেও ভিন্ন এক রূপে রাজধানী ঢাকা। সাধারণত ঈদের ৩-৪ দিন পর থেকে স্বরূপে ফিরে আসে ঢাকা। কিন্তু এবারের চিত্রটা একেবারে ভিন্ন, এখনো ফাঁকা ঢাকা। যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলক কম। পাশাপাশি দুই এক রকমের সবজি ছাড়া সবগুলোর দামই স্বাভাবিক রয়েছে। আজকের বাজারে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে।

 

শুক্রবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

 

আজকের বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, শসা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা,  ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুমুখি ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন। তিনি বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কমই আছে, তবে বাজারে ক্রেতা কম সে কারণে বিক্রেতারা সব ধরনের সবজি আনেনি। আর বাজারেও ক্রেতাদের উপস্থিতি বলতে গেলে খুবই কম। মূলত ঈদ শেষে এখনো সিংহভাগ মানুষ ঢাকায় ফেরেনি। সে কারণেই বাজারে ক্রেতার সংখ্যা খুব কম।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আতিকুল্লাহ বলেন, ঈদের পর থেকে এখন পর্যন্ত বাজারে ক্রেতা নেই বললেই চলে। অনেক বিক্রেতা এখনো নিজেদের দোকান খুলতে শুরু করেনি। সব মিলিয়ে সবজির বাজারে অনেকটাই ক্রেতাশূন্য অবস্থা। এদিকে পাইকারি বাজারেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি তুলনামূলক কম আসছে, এর কারণ এখন যাত্রী নিয়ে ঢাকায় ফেরা পরিবহনের সংখ্যা বেশি, যানজটও হচ্ছে। তাই সবজির গাড়ি কম ঢুকছে ঢাকায়।

 

রামপুরা বাজারের আরেক সবজি বিক্রেতা মাসুদ রানা বলেন, ক্রেতা কম, সবজির সরবরাহ কম থাকলেও বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে। অন্যান্য সময়ের মতোই এখনো সবজির বাজার স্বাভাবিক রয়েছে। বাজারে ক্রেতা কম, সবজি বিক্রেতাদের সংখ্যাও কম এখন। ধারণা করা যায় আগামী রোববার থেকে বাজারে তাদের সমাগম ঘটবে।

 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...