✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শরীয়তপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৪, | ১৩:০৩:২১ |

শরীয়তপুরের নড়িয়ায় পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল বাড়ির সামনে তার ওপর হামলা হয়। নিহতের পরিবারে অভিযোগ, প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

নিহত আবু সিদ্দিক ঢালী উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক ঢালী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি। এলাকায় তার সঙ্গে মিন্টু ছৈয়াল নামের এক ব্যক্তির বিরোধ চলছিল।

মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার রাতে আবু সিদ্দিক ঢালী বাড়ি ফেরার পথে মিন্টু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও সেখান থেকেও তাকে টেনে তুলে আবারও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে আজ শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস ঢালী গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাইকে মিন্টু ছৈয়াল ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।’

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..