✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

'আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৪, | ১৩:০১:৪৮ |

“নিজের শরীরকে প্রতিদিন ধন্যবাদ জানাই”- এই কথাটি শুনে অবাক হবেন না, কারণ বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেই জানালেন তাঁর এই হৃদয়স্পর্শী নিয়মের কথা। দীর্ঘদিন ধরে শরীরচর্চা, আত্মবিশ্বাস ও ‘সেলফ-লাভ’ নিয়ে যাঁরা লড়ছেন, তাঁদের কাছে এই বার্তা এক অনুপ্রেরণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন—“আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময়, আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।”

এই স্বীকারোক্তি শুধু এক তারকার নয়, বরং নিজের শরীর, মন ও সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক রূঢ় বার্তা।

তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন 'ছিপছিপে শরীর' মানেই 'সুন্দর'। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না।

“একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভালো অনুভব করাতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না,”— মন্তব্য তামান্নার।

তামান্নাকে সম্প্রতি দেখা গেছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..