✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঋতুপর্ণাদের মধ্যরাতে সংবর্ধনা দেবে বাফুফে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ১২:১৫:২৮ |

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..