সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ইনজুরি কাটিয়ে ফিরছেন শরিফুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১০:৪৫:১৯ |

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কাছে পরপর দুই সিরিজ হেরে বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সময় মাসব্যাপী শ্রীলঙ্কা সফরে গেছে টাইগাররা। সফরের সূচনায় রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে ঘোষিত টেস্ট দলে নেই তরুণ পেসার শরিফুল ইসলাম।

লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল করতে গিয়েই ইনজুরির শিকার হন শরিফুল। ম্যাচের শুরুতেই মাত্র তিন বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, এমআরআই স্ক্যানে তার ডান দিকের রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড-১ মাত্রার স্ট্রেইন ধরা পড়ে। ফলে তাঁকে ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ইনজুরির পর থেকে শরিফুল বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বোর্ডের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, শরিফুলের পুনর্বাসন কার্যক্রম ভালোভাবে চলছে এবং তিনি দ্রুতই মাঠে ফেরার পথে রয়েছেন।

ভাগ্য ভালো হলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরতে পারেন এই বাঁহাতি পেসার। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ফিজিক্যাল কন্ডিশন অনেকটাই উন্নতির দিকে, এবং সাদা বলের সিরিজ শুরুর আগেই তিনি ফিট হতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..