সেচ্ছাসেবক দলের বিল্লালসহ ২ জন রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ১০:৩৫:৪১ |
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় করা মামলায় রমনা মডেল থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি বিল্লাল হোসেনসহ দুই জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। অপর আসামি হলেন মনিরুজ্জামান সিকদার ওরফে বাপ্পি।
আসামিপক্ষের আইনজীবী রাজিব সরকার জানান, এ দিন আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নাহিদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আমরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
৬ সেপ্টেম্বর আসামিদের রাজধানীর মালিবাগ বাজার ও বাবুবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের দুই দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
 
মামলা সূত্রে জানা যায়, সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে এজাহারভুক্ত আসামি আকাশ ও রুমন ধূমপান করছিলেন। সোহাগ পরিবহনের তিন কর্মচারী তাদের সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে প্রধান আসামি বিল্লালের নেতৃত্বে অন্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে সোহাগ পরিবহনের মালিকের বাড়ির গ্যারেজের সামনের নিরাপত্তা প্রহরীর কক্ষের কাচ ভেঙে ফেলেন।
এ সময় সোহাগ কোম্পানির মালিকের ভাই ও কোম্পানির পরিচালক আলী হাসান তালুকদার, তার গাড়িচালক মাসুদ, কোম্পানির কর্মী হাসান তপন, ফরহাদ হোসেন, নাইমুর রহমান আদিব ও মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ঢুকে ভাঙচুর করেন। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। তারা দুটি কাউন্টার থেকে টিকিট বিক্রির ১৭ হাজার ৫৭০ টাকা লুট করেন।
এ ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বিল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...