সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

কৃষ সিরিজে ফিরছেন হৃতিক, থাকতে পারেন রাশ্মিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ১০:০৭:০৬ |

বলিউডের সুপারহিরো ফিরছেন আবারও। বহু প্রতীক্ষিত কৃষ ৪ এবার শুধু হৃতিক রোশনের নায়কোচিত লড়াই নয়, বরং তার পরিচালনা দিয়েই শুরু হবে নতুন অধ্যায়। জীবনে প্রথমবারের মতো ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এই তারকা। ছবিটি প্রযোজনা করছে রাকেশ রোশন ও যশরাজ ফিল্মস। শুটিং শুরু হবে ২০২৬ সালের মাঝামাঝি, আর মুক্তি পাবে ২০২৭ সালে।

শিল্পপাড়ায় কানাঘুষো, এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে রাশমিকা মান্দান্নাকে। হৃতিকের সঙ্গে এটাই হবে তার প্রথম কাজ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু শোনা যাচ্ছে গল্পে মুগ্ধ হয়ে তিনি আগ্রহ দেখিয়েছেন। তবে পুরনো মুখ প্রিয়াঙ্কা চোপড়া আর থাকছেন না এবার।
 
৫০০ থেকে ৭০০ কোটি রুপি বাজেটের এই মহাকাব্যিক প্রজেক্টে থাকছে আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল অ্যাকশন সিকোয়েন্স আর আবেগঘন গল্প। কৃষ সিরিজ বলিউডের সুপারহিরো সিনেমার মাইলফলক, আর এবার হৃতিকের পরিচালনায় সেটি নিতে যাচ্ছে নতুন উচ্চতায়।
অন্যদিকে, রাশমিকা ব্যস্ত আরও এক বিগ বাজেট ছবিতে। রাঘব লরেন্স পরিচালিত ভৌতিক সিরিজ কাঞ্চনা ৪–এ নাকি তাকে দেখা যাবে ভূতের চরিত্রে। ফলে বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই ভিন্ন ধারায় সমান তালে এগোচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..