✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ব্যারিস্টার হতে চান ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:৫৬:১৩ |

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। এবার জানালেন, তিনি ব্যারিস্টার হতে চান। দেশের বিনোদন জগতের জনপ্রিয় এ মুখ সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান।

ফারিয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। সেখানে তিনি বিগত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। এরপর জায়েদ খান জানতে চান, ফারিয়ার কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি।

উত্তরে ফারিয়া বলেন, ‘আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এ স্বপ্নটাও পূরণ করেন।’

গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এ অভিনেত্রী। দুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে তেমন কিছু বলেননি তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..