সর্বশেষ :
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের

গোপালগঞ্জে ৪ বাহনের সংঘর্ষে পুলিশসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ০৮:০৫:১২ |

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ৬ যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই (সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর) রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙ্গা থানার দেবেনবাবু রোডের বাসিন্দা আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস গোপীনাথপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের উদ্ধারকালে দ্রুত গতিতে আসা আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা এই সিরিজ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এটিএসআই রফিকুজ্জামান ও হেলপার সেলিম হোসেন ব্যাপারী প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

-গোপালগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..