সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, জানালেন রোমেরো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:৫৪:২৬ |
দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষা শেষ করে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। এই অসাধারণ অর্জনের পর থেকেই ফুটবলপ্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? নিজেও এখনো সাফল্যের পরবর্তী অধ্যায়ের সিদ্ধান্ত সময়ের হাতে রেখেছেন।
 
আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তার হাতে। অন্যদিকে, সহযোদ্ধা এবং আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো মনে করছেন, মেসি সহজেই পরবর্তী বিশ্বকাপে খেলতে পারবেন।
লাতিন আমেরিকার বাছাইপর্ব থেকে এবারও সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা প্রতিযোগিতায়
মেসি খুব সহজেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন বলে মনে করেন রোমেরো। তিনি বলেন, দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তিনি আগাবেন না এমন কিছু হতে পারে না।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টটেনহ্যামের এই ডিফেন্ডার বলেন, ‘লিও সম্পর্কে উত্তরটা আমি দিতে পারি, আমার মতে তিনি ফিট। তাই সহজেই তিনি বিশ্বকাপে খেলতে পারেন। এই সিদ্ধান্তটা তার। আমরা সবাই তার সঙ্গে খেলা এবং তাকে খেলতে দেখাটা উপভোগ করি। ফুটবল সম্পর্কে যারা জানে, তাদের কাছে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তারকা।’
রোমেরো আরও বলেন, ‘জাতীয় দলে এবং ড্রেসিংরুমে তাকে (মেসি) সতীর্থ হিসেবে পাওয়া ও মুহূর্তগুলো ভাগাভাগি করতে পছন্দ করি। আমরা একসঙ্গে কিছু স্মরণীয় স্মৃতি তৈরি করেছি। আমি মনে করি তিনি অবশ্যই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আমরা অনেক আগে থেকেই বিশ্বকাপ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করি। অনেক মাস আগেই আমরা নিজেদের মতো বিশ্বকাপের পরিকল্পনা করতে থাকি। এখন টটেনহ্যামে সেই মনোযোগ ধরে রাখার বিষয়।’
প্রসঙ্গত, কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে শীর্ষে থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে আর্জেন্টিনা। যদিও তারা বাছাইয়ের শেষ ম্যাচে হেরেছে। এর আগের ম্যাচে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলেছেন মেসি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৪ ম্যাচে তার গোল ১১৪টি। সর্বশেষ ম্যাচের পরও তিনি আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় রেখে দিয়েছেন। তবে এই মুহূর্তে ইন্টার মায়ামির হয়ে এমএলএসে শিরোপা জয়ের দিকেই তার পূর্ণ মনোযোগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..