✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিয়ে নয়, এখন শুধু সিনেমায় ব্যস্ত জাহ্নবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:৪৯:৪৬ |
বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন একের পর এক ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁর নতুন ছবি সানি সংস্কারী কি তুলসী কুমার–এর প্রচারণার মঞ্চে উঠতেই তাঁকে করা হয় ব্যক্তিগত জীবনের বহুল আলোচিত প্রশ্ন-বিয়ে কবে করছেন তিনি?
প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দেন জাহ্নবী। স্পষ্ট ভাষায় তিনি জানান, আপাতত তাঁর জীবনে শুধুই সিনেমা, বিয়ে নিয়ে ভাবার সময় এখনও অনেক বাকি। তিনি বলেন, “এখন শুধু ছবির পরিকল্পনাই করছি, বিয়ে নিয়ে একেবারেই কোনো তাড়া নেই।”
 
উল্লেখ্য, ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি নিজের স্বপ্নের বিয়ের কথা বলেছিলেন। তাঁর ইচ্ছে, তিরুপতিতে হবে সেই বিয়ে, একেবারেই সাধারণ আয়োজনের মধ্য দিয়ে।
তবে এখন যে তিনি ব্যক্তিগত বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখছেন, তা স্পষ্ট তাঁর কর্মপরিকল্পনায়। কারণ একের পর এক বড় প্রকল্পের নায়িকা হয়ে উঠছেন জাহ্নবী। সামনে আছে পেড্ডি ছবির কাজ, যেখানে তিনি দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করবেন।
সব মিলিয়ে, এই মুহূর্তে জাহ্নবীর কাছে বিয়ে নয়, বরং ক্যারিয়ারই সবার আগে। ভক্তরাও মনে করছেন, তাঁর এই সিদ্ধান্ত প্রমাণ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে কতটা মনোযোগী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..