✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:০৫:৩৬ |
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
সেখানে তিনি লেখেন, ‘গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তিনি আরো লেখেন, ‘আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি।
সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এই প্রত্যাশা করি।’
গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।
 
হাসিব লেখেন, ‘সত্য আর ন্যায়ের মিছিলে আমি সব সময় থাকতে ওয়াদাবদ্ধ।
গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।’
এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
জানা যায়, ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম মূলত দুই পদে মনোনয়ন জমা দেন।
একটি এজিএস অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে অনেকে ধারণা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..