✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যাদেরকে ‘মুজিববাদের নতুন পাহারাদার’ বললেন নাহিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৫:৪৯:৫৬ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়; জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদের আমরা স্থান দেব না।

শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা বিগত সময়ে বৈষ্যমের শিকার বেশি হয়েছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত নিশ্চিত করতে হবে। পুরোনো কায়দায় আচরণ করলে পরিণতি ফ্যাসিস্ট মুজিববাদী দোসরদের মতো হবে। জুলাই পদযাত্রা জেলা থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে, দীর্ঘদিন মানুষ বিকল্প খুঁজছিল; এনসিপি বৈষ্যমহীন বাংলাদেশ গড়তে কাজ করছে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে রংপুর বিভাগের সব জেলা শেষে শনিবার বগুড়ায় কর্মসূচি পালিত হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। দুপুর ১টার দিকে শহরের সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ।

উপস্থিত ছিলেন- বগুড়া জেলার যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহিত তাকি, অনিক রায়, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, মাহিন সরকার, সাইফুল্লাহ হায়দার, আবু সাঈদ লিওন, খালেদ সাইফুল্লাহ, লুৎফর রহমান, নীলিমা দোলা, আরিফুর রহমান তুহিন, মুশফিক সালেহীন প্রমুখ।

সংগঠনের সদস্য সচিব আখতার হোসাইন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন দেশ পেয়েছি, তা আর কোনো ফ্যাসিবাদীদ, চাঁদাবাজদের হাতে ছেড়ে দেবো না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..