সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে সুসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৫:১৮:০৪ |
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে ফিরছেন জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের পর কয়েক মাস মাঠের বাইরে থাকলেও এবার চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার। বেলিংহামের প্রত্যাবর্তন নিঃসন্দেহে লস ব্লাঙ্কোস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগা ম্যাচে বাম কাঁধে গুরুতর চোট পান বেলিংহাম। চোটের কারণে খেললেও তার ব্যথা সহ্য করা কঠিন হয়ে পড়ে। জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষে তিনি লন্ডনে অস্ত্রোপচার করেন। শুরুতে ধারণা ছিল, সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় নিবে এবং মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে হবে। তবে পুনর্বাসন প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
 
সেপ্টেম্বরে তিনি নন-কন্টাক্ট ট্রেনিং শুরু করেন এবং কোচ জাবি আলোনসো আশা করেছিলেন ‘এল ক্লাসিকোর’ আগে তাকে দলে পাওয়া যাবে। তবে তার প্রত্যাবর্তন আরও আগে হতে যাচ্ছে যা রিয়াল মাদ্রিদের জন্য সুখবর।
চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই বেলিংহামের রিয়াল মাদ্রিদে পুনরায় প্রত্যাবর্তন হতে পারে। তার ফেরায় শুধু মাঝমাঠে নয় বরং বেঞ্চের গভীরতাও বাড়বে, যা মাদ্রিদের ইউরোপীয় অভিযানে শক্তি বাড়াবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..