সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

পালমেইরাসকে কাঁদিয়ে সেমিতে চেলসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৩:৫২:৪২ |

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো বরাবরই চমক দেখিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চেলসির বিপক্ষে শেষ পর্যন্ত কাঁদতে হলো পালমেইরাসকে। গোলরক্ষক ওয়েভারটনের এক ভুলে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে চলে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

শনিবার (৫ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় চেলসি। গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। প্রথমার্ধে গোল ছাড়াও বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল ব্লুজদের।

দ্বিতীয়ার্ধে ফিরে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ামস। ৫৩ মিনিটে বক্সের কোণা থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে জালে বল জড়ান তিনি।

তবে শেষ হাসি হেসেছে চেলসিই। ম্যাচের ৮৩ মিনিটে গোলরক্ষক ওয়েভারটনের ভুলে দ্বিতীয় গোলটি পায় ইংলিশ ক্লাবটি। লুইস গুস্তোর নেওয়া শটটি পালমেইরাসের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে ওয়েভারটনের সামনে গিয়ে পড়ে। ঠিকঠাক প্রতিক্রিয়া না দিতে পারায় বল জালে জড়িয়ে যায়।

এই জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি। ব্রাজিলিয়ান ক্লাবটি গত রাতে কোয়ার্টার ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে এসেছে।

উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল ব্রাজিলের চারটি ক্লাব। চার দলই শেষ ষোলো পার করলেও শেষ আটে উঠেছে দুই দল, সেখান থেকে সেমিতে টিকে রইল একমাত্র ফ্লুমিনেন্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..