সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

৫৮ বছর বয়সে ফুটবল মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৬, | ১৪:৩৩:৩৮ |

পেশাদার ক্যারিয়ারের যে বয়স, সেই বয়সে অনেকেই চলে যান অবসরে। তবে জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি 'কিং কাজু' মিওরা ৫৮ বছরেও যেন থামবার পাত্র নন। ৫৮ বছর বয়সে চোট কাটিয়ে ফিরেছেন পেশাদার ক্যারিয়ারের ৪০তম মৌসুমে।

সম্প্রতি আতলেতিকো সুজুকার হয়ে ওয়াইএসসিসি ইয়োকোহামার বিপক্ষে জাপান ফুটবল লিগ (চতুর্থ স্তর) ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে এই মৌসুমে প্রথমবার খেলেন কাজুয়োশি। ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামেন তিনি। তার দল জেতে ২-১ গোলে।

২০২৪ সালের জুনে ১৮ মাসের ধারের চুক্তিতে সুজুকায় যোগ দেন কাজুয়োশি। তবে জানুয়ারিতে পাওয়া চোটের কারণে এই মৌসুমে গত সপ্তাহের আগ পর্যন্ত মাঠে নামতে পারেননি অভিজ্ঞ এই ফুটবলার। গত রবিবারের ম্যাচে অবশেষে হয়েছে তার প্রত্যাবর্তন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাজুয়োশি বলেন, “আমি আবারও মাঠে নিজের সেরাটা দেখাতে চাই। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সহায়তা পেয়ে আমি আবার ফিরতে পেরেছি। এখন এই জায়গা থেকে আমি আরও গতি বাড়াতে চাই।”

কাজুয়োশি সেই ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ ও ১৯৯৪ সালে জাপানের ভার্দি কাওয়াসাকির হয়ে জিতেছেন টানা দুটি জে-লিগ শিরোপা। লম্বা এক ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে। আর জাপান জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে করেছেন ৫৫ গোল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..