✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য সুখবর দিল বাংলাদেশ বিমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১৪:১৫:২৬ |

বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিয়ত তাদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসআয় বাংলাদেশি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি বলে ধরা হয়। দেশের বাইরে থাকা এসব রেমিট্যান্সযোদ্ধাদের জন্য সুখবর দিল বাংলাদেশ বিমান।

তাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামীকর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান। পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে।

তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য।
এ ছাড়া প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..