✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

১৩ ছক্কায় ম্যাক্সওয়েলের রেকর্ড ভাঙা সেঞ্চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:৩৫:৩৮ |

চলমান মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল উপহার দিলেন এক ঝড়ো ইনিংস। ছয়ে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এই অস্ট্রেলিয়ান তারকা। মাত্র ৪৯ বলে খেলেন অপরাজিত ১০৬ রানের বিধ্বংসী ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষটা ছিল দুর্দান্ত।

ইনিংসের প্রথম ১৫ বলে মাত্র ১১ রান করা ম্যাক্সওয়েল পরে ঝড় তোলেন ব্যাটে। মাত্র ৪৮ বলে তুলে নেন শতক, যেখানে ছিল ১৩টি বিশাল ছক্কা ও ২টি চার। তার ইনিংস শেষ হয় ১০৬ রানে। ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করেই প্রথমে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়াশিংটন ফ্রিডম শেষ পর্যন্ত স্কোরবোর্ডে জমা করে ২০৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। ম্যাচে ১১৩ রানের বিশাল জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল গ্লেন ম্যাক্সওয়েলের অষ্টম শতক। এর ফলে তিনি হলেন অষ্টম ব্যাটার এবং চতুর্থ অস্ট্রেলিয়ান, যার টি-টোয়েন্টি শতকের সংখ্যা আটটি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যার রয়েছে ২২টি শতক।

এই ইনিংসের মাধ্যমে ম্যাক্সওয়েল পৌঁছে যান এক অনন্য উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি পেরিয়ে যান ১০,৫০০ রানের মাইলফলক। শুধু তাই নয়, ১০,৫০০ রান, ১৭০+ উইকেট ও একাধিক টি-টোয়েন্টি শতক—এই তিনটি অর্জন রয়েছে শুধুমাত্র তাঁর ঝুলিতে। যেখানে কাইরন পোলার্ড ও শোয়েব মালিকের মতো কিংবদন্তিরা ১০ হাজারের বেশি রান ও ১৫০+ উইকেট থাকলেও তাদের শতক মাত্র একটি করে। ম্যাক্সওয়েলের আছে ৮টি।

এছাড়া, ম্যাক্সওয়েলের ১৩টি ছক্কা এনেছে আরেকটি রেকর্ড—এটি নিকোলাস পুরানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার ইনিংস। সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ড গড়েছেন ফিন অ্যালেন, গত সপ্তাহেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..