✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দেড় শ ছাড়ালেন মুশফিক, ফিফটির দেখা লিটনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:৩৪:৪১ |

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের দখলে। সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাস বাকি সময়টা দারুণভাবে সামাল দিয়েছেন। প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে মাত্র একটি উইকেট হারিয়ে ৯১ রান যোগ করেছে বাংলাদেশ।

লাঞ্চের পর আরো ভালো অবস্থানে পৌঁছে গেছে সফরকারীরা। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে গেছেন মুশফিকুর রহিম, অপর প্রান্তে লিটন দাসও পূর্ণ করেছেন হাফসেঞ্চুরি।

৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ৪০৩ রান। মুশফিক ১৫৪ রানে অপরাজিত, লিটন অপরাজিত ৫০ রানে। দিনের শুরুতেই দলীয় স্কোরে ১২ রান যোগ করতেই ফিরে যান শান্ত।

আসিথা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে ভাঙে মুশফিক-শান্তর ২৬৪ রানের ঐতিহাসিক জুটি। শান্তর বিদায়ের পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিটন শুরুটা দারুণ করেন। অন্যদিকে, ধীরস্থির ব্যাটিংয়ে নিজেকে আরও বড় ইনিংসের পথে নিয়ে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিক।

এই ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো দেড় শ রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিকুর রহিম।

তবে শ্রীলঙ্কার বোলাররা প্রথম সেশনে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। বাংলাদেশি ব্যাটাররা চারবার জীবন পেয়েছেন—দুবার রানআউটের সুযোগ নষ্ট হয়, আর দুবার ক্যাচ তুলেও বেঁচে যান মুশফিক ও লিটন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..