✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মিথ‍্যা, চরম মিথ্যা ও জঘন্য মিথ্যা : তাজনুভা জাবীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:২৪:৫২ |

দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে আলোচনায় ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীনের নাম। পরে তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তবে এর পরও এনসিপির এ নেত্রীকে নিয়ে অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিতে দেখা গেছে মাসুদা ভাট্টিকেও।

এমতাবস্থায় বুধবার বিকেলে একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সেগুলোকে মিথ্যা দাবি করেছেন তাজনুনা জাবীন।

সারোয়ার তুষারের সঙ্গে জড়ানোর ঘটনাকে মিথ‍্যা, চরম মিথ্যা ও জঘন্য মিথ্যা বলে দাবি করেছেন এনসিপির এ নেত্রী। নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘রাজনীতিতে আসার ৩ মাসের মধ্যে আমি যে লড়াইটা দিচ্ছি অনেক কষ্টের, অনেক বোঝার। আমি নিজে যা, যে পরিবারের মেয়ে, যে পরিবারের বউ; আমার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘জুলাইকে কাছ থেকে দেখার পর শুধু আর শুধু এই দেশের টানে আমি আমার ব‍্যক্তিগত পরিসর ছেড়ে রাজনীতিতে। আপনাদের কাছে অনুরোধ, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলেন। নারীদের রাজনীতিতে আসতে এভাবে বাধা দিয়েন না।

তিনি আরো বলেন, ‘জেনে রাখবেন, এই মিথ্যার বিরুদ্ধে কথা বলা মানে আগামীতে রাজনীতিতে আসা যোগ‍্য, দেশপ্রেমিক নারী রাজনীতিবিদের পক্ষে কথা বলা। তাদের জন‍্য পথ তৈরি করা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..