✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:০২:০৩ |

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপ আসর বসবে।

মেগা টুর্নামেন্টের এক বছর আগেই সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ–১ তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ।

গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে খেলাগুলো ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৪দিন ধরে চলা টুর্নামেন্টে ৩৩টি ম্যাচ হবে। দুটি সেমিফাইনাল হবে দ্য ওভালে, ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ সালের আসরে ছিল ১০।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ও শ্রীলংকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..