সর্বশেষ :

‘সংস্কারের গল্প আমাদের বলার দরকার নাই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২১, | ১১:৪৮:০৬ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই। এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন। ৩১ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি। এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক, আলোচনা ও প্রস্তাবনা এসেছে। সবার ঐকমত্যের ভিত্তিতেই আমরা ৩১ দফা প্রণয়ন করেছি।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। নগরের জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী সংস্কার, নির্বাচন, বইমেলা স্মৃতিচারণাসহ নানা বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘কোনো ব্যক্তির ভিশন বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না। বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেবে, তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারব।’

সংস্কার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘এখন যারা সংস্কারের কথা বলেন তাঁদের কাছে কোনো ম্যান্ডেট আছে? তাদের পক্ষে কার সমর্থন আছে? সংস্কার কমিশন হয়েছে। তারা প্রস্তাব দিচ্ছে। ভালো কথা। এগুলো আমরা আগামী সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করব। আপনারা (কমিশন) অনেক কষ্ট করেছেন। এ জন্য অনেক ধন্যবাদ।’

মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমরাও যদি তাদের পথে চলি, তাহলে বাংলাদেশ গড়তে পারব না। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। মানুষের চিন্তাভাবনা, দর্শন ও সৃজনশীলতা এখন উন্মুক্ত অবস্থায় আছে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে, যাতে সবাই নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।’

আমীর খসরু বলেন, ‘জাতীয়তাবাদী চিন্তার অনুসারীদের আগামী দিনে এই স্বাধীনতার চেতনাতেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা সংঘর্ষের রাজনীতি চাই না। প্রতিশোধের রাজনীতি চাই না। তবে যারা খুন করেছে, গুম করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কাউকে বিচারের বাইরে রাখা যাবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বইমেলা উদ্‌যাপন কমিটির সদস্যসচিব শাহাবুদ্দিন হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...