✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

স্থানীয়দের বাধায় মানিকগঞ্জে পণ্ড ওরশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২১, | ১১:৪৬:০৯ |

স্থানীয়দের বাধায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রয়াত বাউল আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশ পণ্ড হয়েছে।

শুক্রবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত বাউল আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশ আয়োজনে বাধা দিতে যান স্থানীয়রা। এসময় আয়োজকরা তাদের কয়েকজনকে মারধর করেন। তখন আয়োজকদের ওপরও পালটা হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংগাইর থানার ওসি জাইদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতি নেয়নি। স্থানীয় একদল লোক ওরশ বন্ধ করতে গেলে উল্টো আয়োজক কমিটি লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে আয়োজকদের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রয়াত বাউল শিল্পী রশিদ বয়াতির পুত্রবধূসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, প্রয়াত বাউল শিল্পী রশিদ সরকারের দ্বিতীয় স্ত্রী ছিলেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..