✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২০, | ১১:১৪:৩৫ |

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় কোম্পানি বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ ডলারে চাল সরবরাহ করবে।

সভায় সৌদি আরব থেকে প্রতি টন ৬১৪ দশমিক ৫০ ডলারে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়া, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১২ হাজার ৯৮৩ কোটি টাকার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে সভায়।

সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘বর্তমানে দেশের বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে বাজার পর্যবেক্ষণ বাড়ানোর জন্য বলা হয়েছে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..