✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

উত্তরায় প্রকাশ্যে দম্পত্তির ওপর হামলা: গ্রেপ্তার আরও দুজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৯, | ১০:১৮:০১ |

রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামের দুজনকে গ্রেপ্তারের তথ্য মঙ্গলবার জানায় পুলিশ। এ ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ছাড়া আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য বুধবার জানানো হলো। তারা হলেন সাইফ (২৫) ও সজীব (২৩)।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া দুটি রামদা। ছবি: সংগৃহীত

রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।

হামলার ঘটনায় মঙ্গলবার ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..