✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি দেড় লাখ পার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:২৭:২৭ |

দেশের বাজারে সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম এক ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছাড়ালো।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে।

এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে চার দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে গত ১ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৯০ টাকা বাড়িয়ে এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৫ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..