✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:২৫:০৩ |

ফিনিশিং লাইন স্পর্শ করেই মোহাম্মদ ইসমাইলের উল্লাস। কিন্তু তখনো একটা দ্বিধা কাজ করছিল সবার মনে। ইসমাইল আসলেই প্রথম হয়েছেন নাকি রাকিবুল হোসেন। জাতীয় স্টেডিয়ামে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৬১ সেকেন্ড সময় নেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিন বছর পর তিনি ফিরে পেলেন হারানো মুকুট।

ইমরানুর ইসলাম না থাকায় এবারের প্রতিযোগিতায় ফেবারিট ছিলেন ইসমাইলই। পঞ্চমবারের মতো সোনা জিতলেন তিনি। ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন রাকিবুল হোসেন। তৃতীয় সেনাবাহিনীর জুবাইল ইসলাম (১০.৮৯)।

১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন চেনামুখ শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১২.০১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই সুমাইয়া দেওয়ান (১২.১৫ সেকেন্ড)। তৃতীয় বিকেএসপির আজমি খাতুন (১২.৫০ সেকেন্ড)।

এদিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে সেরা পারফরম্যান্স করতে চাইলে বাড়াতে হবে সুযোগ সুবিধা। সেদিকে এবার নজর দিতে চান ফেডারেশনের এডহক কমিটির সভাপতি মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী।

তিন দিনের আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ আর্মি ১০ টি পদক জয় লাভ করেছে। সমান ১০ টি পদক অর্জন করেছে বাংলাদেশ নেভি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..