✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:১৭:৩৯ |

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন– নাজমুল করিম ও রতন শেখ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাপাসিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. তাহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গনি শেখের ছেলে শিহাব শেখ বাদী হয়ে রাতেই কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, রবিবার দুপুর ১টার দিকে উপজেলার নলগাঁও খয়ড়াপাড়া গ্রামের বাড়ির পাশের ধানখেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..