✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাংবাদিক শাকিল-রূপা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:০৫:২৫ |

বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।

এদিন তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার মিরপুরে গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..