✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৯:০৪:৩৪ |

ইউটিউব ও টেলিভিশনের তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।

শোবিজের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও কারণটি নিশ্চিত করতে পারেননি।

শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

শাহবাজ সানীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..