✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যাটরিনার ঘরে আসছে নতুন অতিথি, জানা গেল দিনক্ষণ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:৫৮:৪২ |
বিয়ের পর থেকে অসংখ্যবার গুঞ্জন ছড়িয়েছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। এ বিষয়ে ক্যাটরিনা-ভিকি দম্পতি কোনো ইঙ্গিত না দিলেও গুঞ্জনের ডালপালা মেলেই চলেছে।
 
ভিকি কৌশলের ঘনিষ্ঠ সূত্রে এনডিটিভি জানিয়েছে, মা হচ্ছেন ক্যাটরিনা। চলতি বছরই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি।
আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা।
তবে এ প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা ভিক্যাটের।
গত কয়েক মাস ধরে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা আরো বেড়েছে। কারণ, এখন তাকে প্রকাশ্যে দেখা যায় না খুব একটা।
 সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে ক্যাটরিনার সঙ্গে ছিলেন বিজয় সেতুপতি। অন্যদিকে ভিকিকে দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়।
এতে তার সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..