✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাজিপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৮:৫৬:৪৬ |

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে উপজেলার বড়ইতলি বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. জীবন (২০)। তিনি উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র। আহতরা হলেন মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘বিকাল ৫টার দিকে মো. জীবন প্রাইভেট পড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মো. জীবনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

-সিরাজগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..