সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

আমি বরাবরই খুব ইমোশনাল: শ্রাবন্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৮:১৪:১৯ |

ঐতিহাসিক কাহিনির গণ্ডি পেরিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি নিজের নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’ নিয়ে খোলামেলা কথা বলেছেন। নারীশক্তির এক অনন্য প্রতীক হয়ে পর্দায় হাজির হতে চলেছেন শ্রাবন্তী, আর এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে ‘দেবী চৌধুরাণী’ হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল।’

তার কথায়, ‘অভিনয় জগৎটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি। আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে এবং বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’

সবশেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনো বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..