সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

আইটেম গানে সামিরা খান মাহি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৮:১২:৩৬ |

এবার নতুন রূপে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকে। দীর্ঘদিন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। দীপ্ত টিভির আসন্ন সিরিজ ‘খুশবু’-তে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করছেন। যেখানে একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে দেখা যাবে তাকে।

আইটেম গানে সামিরা খান মাহি

মাহির এই চরিত্র শুধু গ্ল্যামারেই আবদ্ধ নয়; বরং গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনসংগ্রামের সঙ্গে মিশে থাকবে সিনেমার আড়ালের গল্পও। এ নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন জানান, সিরিজটিতে গার্মেন্টসকর্মীদের অজানা জীবনের পাশাপাশি সিনেমার মানুষের অন্দরমহলের কথাও উঠে আসবে।

আইটেম গানে সামিরা খান মাহিসিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও অনেকে। নাম ভূমিকায় রয়েছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়া থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
 

‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিরিজে লাইন প্রডিউসার মাসুদ মিয়া।

আইটেম গানে সামিরা খান মাহি

গানের শুটিংয়ে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে বহুল প্রতীক্ষিত এই মেগা সিরিয়াল।

সিরিজটি নিয়ে মাহিও বেশ উচ্ছ্বাসিত। নিজের সামাজিক মাধ্যমে ‘খুশবু’র বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন ‘খুশবু’ আসছে অপেক্ষায় থাকুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..