✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৯, | ০৮:০২:৫৬ |

আবারো সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। এক মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বেড়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম ঠিক করা হয়েছে ২০৫ টাকা।

ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দাম বাড়িয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, ‘এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..