সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শুভর সঙ্গে বিদেশ ভ্রমণে অন্তরা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৬:২২:৩১ |
ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘শুভ’ এবং ‘অন্তরা’র রসায়ন দর্শকের কাছে এখনও আলোচনার বিষয়। ধারাবাহিকটিতে সেই দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। তবে এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসঙ্গে। তবে নাটকের সেটে নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
শনিবার দুপুরে নিজ ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাব্বির। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি; নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এ জুটি। ক্যাপশনে মিশু লেখেন ‘অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।’
 
ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই।’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাস্তব জীবনেও শুভ-অন্তরার কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিশু সাব্বির কানাডায় পরিবারসহ অবস্থান করছিলেন। সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই এবার মালয়েশিয়ায় অভিনেত্রী ফারিয়ার সঙ্গে একসঙ্গে ভ্রমণের মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় ফিরলেন এ অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..