✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৪ ঘণ্টা দুর্যোগের চেয়েও মানুষের ভয়ে বেশি থাকি: মাহি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৫:২৫:৫৮ |

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।

মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয় থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার না, সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।
 
বর্তমান সমাজের চিত্র তুলে ধরে তিনি আরও লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।
সবচেয়ে কষ্টের বিষয় উল্লেখ করে মাহি বলেন, আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।
শেষে দুটি প্রশ্ন ছুড়ে দেন তিনি লেখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?
তার এই আবেগঘন লেখাটি নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মাহির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, যেন তাদের মনের কথাগুলোই প্রকাশ করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..