সর্বশেষ :

কক্সবাজারে ফুটবল খেলাকে ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১২, | ০৪:৩৪:২৮ |
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
জানা গেছে, এদিন রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় ভরে যায়। এসময় বিপুল সংখ্যক দর্শক জোরপূর্বক গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এতে ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এই ঘটনার পর ফাইনাল ম্যাচটি আর মাঠে গড়ায়নি এবং তা স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...