✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চঞ্চল চৌধুরীকে ধন্যবাদ জানালেন সাদিয়া আয়মান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৩:৫১:৩৯ |

ছোট পর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। সম্প্রতি ওয়েব সিরিজ তাকদীর–এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন এবং একাধিক ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিজের পছন্দের নানা মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি এমনই একটি পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাদিয়া।

একটি ছবি শেয়ার করে সাদিয়া লেখেন, ‘আমার এই সুন্দর ছবিটি এঁকেছেন আমাদের প্রিয় মানুষ ও প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘আর্ট অনেক সুন্দর হয়েছে, অসাধারণ।’ আরেকজন মন্তব্য করেন, ‘চঞ্চল চৌধুরী এত চমৎকার আঁকতেও পারেন! দাদার তো প্রতিভার শেষ নেই।’

চঞ্চল চৌধুরীর এ ধরনের বহুমাত্রিক প্রতিভা আবারও মুগ্ধ করলো তার সহকর্মী ও ভক্তদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..