সর্বশেষ :

সবজি কাটা বটির ওপর পড়ে প্রাণ গেল শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৩:৪৭:৫৪ |

ঝিনাইদহে সবজি কাটা বটির ওপর পড়ে সাইম ইসলাম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জেলা শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম ইসলাম শহরের প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটির মা রান্নাঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন।

এ সময় সাইম খেলার ছলে বটি নিতে চাইলে মা সাবধানতার জন্য সেটি রান্নাঘরের র‌্যাকে তুলে রাখেন। পরে তিনি অন্য ঘরে কাজে যান। এ সুযোগে সাইম র‌্যাকের ওপর থেকে বটি নামাতে গেলে একপর্যায়ে বটিটি সাইমের ঘাড়ের ওপর পড়লে সে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

-ঝিনাইদহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...