✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৩:৪৬:৫৬ |

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঝুমুর (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ জন্য সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

-বরিশাল প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..