✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চট্টগ্রামের মীরসরাইয়ে লরির চাপায় নার্সারি মালিক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৫৮:০৯ |

চট্টগ্রামের মীরসরাইয়ে কনটেইনারবাহী একটি লরির চাপায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাদামতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পাশে একটি নার্সারি পরিচালনা করতেন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে নার্সারি থেকে বড়তাকিয়া বাজারের দোকানে চারা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জয়নাল। এ সময় দ্রুতগতির একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..