✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৯, | ১৩:০৯:১৮ |

সারাদেশে বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন বাউলশিল্পী।

 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্প্রীতির ঐক্যের ব্যানারে জেলার সাংস্কৃতিক কর্মীরা। এ সময় আকস্মিকভাবে তৌহিদী জনতার নামে একটি সংগঠনের সমর্থকরা বাউল বিরোধী স্লোগান দিতে দিতে এসে হামলা করে। এ ঘটনায় সদরের পাচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হটাত পাড়ার মোখলেছ পাগলা আহত হয়।

 

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ওসি আরও জানান, বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..