✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সাইবার হামলার আশঙ্কায় ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২০, | ১২:৩১:০৭ |

সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান। যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

গতকাল বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে ইরানে। শুক্রবার বিবৃতিতে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধংস এবং ‘টার্গেটেড’ ব্যক্তিদের ট্র্যাক করার জন্য শত্রুপক্ষ সাইবার আর্মি গঠন করেছে।”

মন্ত্রণালয় থেকে অবশ্য বলা হয়েছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে এখনও চালু আছে ইন্টারনেট পরিষেবা।

তবে ইরানের সাধারণ লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ব্রডব্র্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..