সর্বশেষ :

গাজীপুরে ডাকাতিকালে অটোরিকশা চালকসহ দুজন নিহত, আটক ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:২৮:৩৭ |

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৩টার দিকে শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অটোরিকশা চালক আবুল কালাম (৪০) মারা যান। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় পৌঁছলে ৬-৭ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল।

একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল তারা। একপর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় একজন ডাকাত সদস্যসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...