✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দাদির হাত ধরে স্কুলে যাচ্ছিল শিশুটি, প্রাণ গেল ট্রলির ধাক্কায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৬, | ১১:৪৭:০৯ |

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার সময় দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি আনোয়ারা বেগম (৬৫)।

রবিবার(১৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চৌড়হাস ফুলতলা স্টেডিয়ামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম ইসলাম সদর উপজেলার বটতৈল এলাকার আহসান হাবিবের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রলিচালকের সহযোগীকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, সকালে দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল ইব্রাহিম। চৌড়হাস প্রতীতি বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির বালুভর্তি একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। এ সময় তার দাদি গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুর দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মডেল থানার ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও তার সহযোগী তরুণকে আটক করা হয়েছে।

শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ লোকজন। পরে আগুন নেভায় দমকল কর্মীরা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির দাদির অবস্থা আশঙ্কাজনক।

প্রতীতি বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রুমা বলেন, ‘চোখের সামনে ছাত্রের এমন মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ইব্রাহিমকে তার দাদি প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আজও এসেছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..