✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৩৫:৪৩ |

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকে নিলা ইসলাফিলকে 'আওয়ামী এজেন্ট' বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন নিলা।

সম্প্রতি নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন নিলা ইসলাফিল।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।

এর পর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে।

এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসলাফিল লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..