✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জাতীয় নির্বাচনের আগে অন্য কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না : রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৫, | ১০:৫২:০৩ |

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে নির্দলীয় ব্যক্তিদের দ্বারা নির্বাচন পরিচালনার দাবিও জানিয়ে রেখেছেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশ ভয়েস অব দ্য নেশন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ-সুষ্ঠু নিবার্চন করতে হবে। যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, তারা কোনও দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তবে তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টির ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছেন। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।’

রিজভী বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী উঠতে হবে।’ নিরপেক্ষ নিবার্চনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..