সর্বশেষ :

'এনসিপির নেতৃত্বেই জাতীয় সরকার, পাবে ৩০০ আসন'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১০:৪৯:১২ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বেই আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভল্যুশনের। আমরা সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়।’ তিনি বলেন, ‘পার্লামেন্ট এখন খালি রয়েছে।

এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই জাতীয় সংসদে এনসিপি জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলি রয়েছে, সেসব কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেভল্যুশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...