✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ দগ্ধ ১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৫, | ১০:৩৩:৫৪ |

ঢাকার আশুলিয়ার গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) এবং সুরাহা (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক শ্রমিক সুমন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষে তাদের বাড়িতে আত্মীয়-স্বজন বেড়াতে এসেছিলেন। রাতে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ পরিবারের ১১ জন সদস্য দগ্ধ হন।

সুমনের ভাই সোহেল জানান, তারা সবাই সুমনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, রাত সাড়ে ১০টার দিকে ১১ জন দগ্ধ রোগী তাদের হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..